ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি বন্ধ
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়া বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মাঝ পদ্মায় আটকা পড়ে চারটি ফেরি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি জানায়, সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার বাড়তে থাকে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় চারটি ফেরি আটকা পড়ে। ফলে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়। নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে নৌপথে ফেরি চলাচল শুরু করা হবে বলেও জানানো হয়।
ফেরি বন্ধ হওয়ায় দুই পাড়ে আটকা পড়া গাড়িগুলোর যাত্রী ও চালকরা দুর্ভোগে পড়েছেন।