হবিগঞ্জে কাস্টমসের অভিযানে বিপুল পরিমান অবৈধ বিড়ি জব্দ

হবিগঞ্জে কাস্টমসের অভিযানে বিপুল পরিমান অবৈধ বিড়ি জব্দ

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ বাঁশি বি‌ড়ি ও কাজল বিড়ি জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। বুধবার বেলা ১২ টার দিকে হবিগঞ্জ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এ অভিযান পরিচালনা করেন।  

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার বিভিন্ন বাজারে নকল ব্যান্ডরোলযুক্ত বিভিন্ন ব্যান্ডের বিড়ি বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের একটি চৌকস টিম হবিগঞ্জ এর পাইকপাড়া বাজারে অভিযান ও তল্লাশি চালায়।

উক্ত অভিযানে ৩ বস্তা বাঁশি বিড়ি এবং ১ বস্তা কাজল বিড়িসহ মোট ৪ বস্তা অবৈধ বি‌ড়ি জব্দ করা হয়।

অভিযান চলাকালে উক্ত বাজারের ব্যাবসায়ীদের মাঝে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং ব্যাবসায়ীরা ভবিষ্যতে আর নকল ব্যান্ডরো যুক্ত বিড়ি বিক্রি করবে না বলে প্রতিশ্রুতি দেয়।

অভিযান পরিচালনাকারী কাস্টমস কর্মকর্তা জানান, অভিযানে বিপুল পরিমান অবৈধ বিড়ি জব্দ করা হয়েছে। এসব নকল বিড়ি কোম্পানিগুলো দৈনিক বিপুল টাকার রাজস্ব ফাকি দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তাদের ব্যাবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। নকল বিড়ি গুলো কাষ্টমস বিধি মোতাবেক জব্দ দেখিয়ে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।