চট্টগ্রামে প্লাস্টিক পণ্যের গোডাউনে আগুন
সংগৃহীত
চট্টগ্রাম মহানগরের হালিশহর এলাকায় প্লাস্টিক পণ্যের (ফল রাখার প্লাস্টিকের ঝুড়ি) গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের হালিশহর ৩৭ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার ৭ তলা ভবনে নিচতলায় আগুন লাগে।
জানা গেছে, ৭ তলা ওই ভবনটির নিচ তলায় ফল রাখার প্লাস্টিকের ক্যারেট ছিল। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের ৬টি ইউনিট কাজ করে। প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালেক বলেন, 'এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে।'