যশোর আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
ছবি: প্রতিনিধি
যশোর প্রতিনিধি: যশোর আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার সকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ডা. সালাহ উদ্দিন খান লেকচার থিয়েটারে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার।
তিনি বলেন, আমরা বিশ্বমানের নার্স তৈরি করতে চায়। এজন্য আমাদের প্রতিষ্ঠানগুলোতে অভিজ্ঞ শিক্ষক নিয়োগের পাশাপাশি অত্যাধুনিক মেডিকেল সরঞ্জাম দিয়ে সাজানো হয়েছে। ছাত্রীদের দক্ষতা উন্নয়নে এবং মেধা বিকাশে অভিভাবকদের পরামর্শ আরও বেশি সাহায্য করবে।
সভাপতিত্ব করেন অধ্যক্ষ ড. ফিরোজা বেগম। অভিভাবকরা উপস্থিত থেকে তাদের সন্তানদের দক্ষ নার্স এবং ভাল মানুষ হিসেবে গড়ে তোলার আহবান জানিয়ে বেশ কিছু পরামর্শ দেন।
বক্তব্য রাখেন নার্সিং ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোছা: মেহেরুন্নেছা। তিনি সন্তানদের ক্যারিয়ার গঠনে পিতা মাতার সহযোগিতা কামনা করেন।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য প্রদান করেন তৃতীয় বর্ষের ছাত্রী সুরাইয়া আক্তার ইভা।অনুষ্ঠান সঞ্চালনা করেন নার্সিং ইন্সট্রাক্টর নুসরাত জাহান। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তৃতীয় বর্ষের ছাত্রী হাফসা খাতুন, গীতা থেকে পাঠ করেন তানিয়া বিশ্বাস। অনুষ্ঠানে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।