ব্রহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ব্রহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত হওয়া ফায়জুল করিম (২২) নামে এক যুবক মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফায়জুল করিম উপজেলার শিবপুর গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে।জানা যায়, সিএনজিচালিত অটোরিকশা নবীনগরের দিকে যাচ্ছিলো।

পথিমধ্যে নবীনগর-রাধিকা আঞ্চলিক সড়কের সাহারপাড় এলাকায় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেবি দেবনাথ প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ফায়জুল ইসলামকে ঢাকা প্রেরণ করেন। পরে রবিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে কেউ আমাকে অবগত করেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।