এটিএম আজহারুলের মুক্তির দাবিতে পাবনায় জামায়াতের বিক্ষোভ মিছিল
ছবিঃ সংগৃহীত।
শেখ হাসিনার সরকারের দায়ের করার মানবতাবিরোধী মামলায় দীর্ঘ ১৩ বছর কারাবন্দি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রয়ারি) বেলা ১১টার দিকে বিভিন্নস্থান থেকে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের শহীদ চত্বরে সমবেত হোন।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, সাবেক আমির আব্দুর রহিম, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, অধ্যক্ষ হাফেজ ইকবাল হুসাইন, সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খানসহ অনেকে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহীদ চত্বর থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।