কুয়েটে শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে চাঁবিপ্রবিতে মশাল মিছিল
ছবি : সংগৃহীত
কুয়েটে শিক্ষার্থী নির্যাতন করার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শহরের ক্যাম্পাসের সামনে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মশাল মিছিল ও বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন জায়গা ঘুরে আবারও ক্যাম্পাসে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা দ্রুতই নির্যাতনকারীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। একই সঙ্গে ‘সন্ত্রাসীরা হামলা করে, কুয়েট ভিসি কি করে’, ‘আবু সাঈদের রক্ত, বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগানে স্লোগানে ক্যাম্পাস প্রাঙ্গণ মুখোরিত করে তোলেন।
এ সময় আর যেন কোন ক্যাম্পাসে সন্ত্রাসী হামলা না হয় সে দাবিও জানান তারা।