জবি ডিবেটিং সোসাইটির সভাপতি মুবাশ্বির, সম্পাদক মেহেদী

জবি ডিবেটিং সোসাইটির সভাপতি মুবাশ্বির, সম্পাদক মেহেদী

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ২০২৪-২০২৫ মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে আইন বিভাগের শিক্ষার্থী মাঈন আল মুবাশ্বির এবং সাধারণ সম্পাদক পদে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে সংগঠনটির অফিস কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সহ-সভাপতি পদে লোকপ্রশাসন বিভাগের মো. আব্দুল মুঈন খান তন্ময়, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের মো. ইনামুল হক ইহাদ, সাংগঠনিক সম্পাদক পদে নাট্যকলা বিভাগের কিশোয়ার আনজুম সাম্য, অর্থ সম্পাদক পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাদিয়া আফরোজ, দফতর সম্পাদক পদে গণিত বিভাগের মুনিব মুসান্না, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক পদে ইতিহাস বিভাগের রোকসানা আক্তার এবং সংরক্ষিত কার্যকরী সদস্য পদে ইংরেজি বিভাগের মারজান আক্তার ইলমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

প্রচার সম্পাদক পদে ৩৭ ভোট পেয়ে সমাজবিজ্ঞান বিভাগের নাঈম আকন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে বাংলা বিভাগের রিপা বানু এবং কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ৫১ ভোট পেয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের মো. আশিকুর রহমান আকাশ, ৪৬ ভোট পেয়ে অর্থনীতি বিভাগের মো. জাকারিয়া এবং ৪৪ ভোট পেয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মো. মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন। তারা নির্বাচনের সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশের প্রশংসা করেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ দায়িত্ব পালন করেন। এছাড়াও নির্বাচন কমিশনে ছাত্র-কল্যাণ দফতরের পরিচালক ড. কে. এ. এম. রিফাত হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিবেদিতা রায়, সহকারী প্রক্টর মো. শফিকুল ইসলাম এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক মিফতাহুল হাসান উপস্থিত ছিলেন।