ময়মনসিংহে ৭ ইটভাটাকে ৪২ লাখ টাকা জরিমানা
সংগৃহীত
ময়মনসিংহে অবৈধভাবে গড়ে ওঠা সাত ইটভাটায় অভিযান চালিয়ে ৪২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তিনটি ইটভাটা আংশিকভাবে ভেঙে দেওয়া হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সদরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালান পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।
তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই সদরের ওই সাতটি ইটভাটা অবৈধভাবে চলছিল। ফলে বিকেলে অভিযান চালিয়ে মোট ৪২ লাখ টাকা জরিমানাসহ তিনটি ইটভাটা আংশিকভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম আরও বলেন, সদরসহ জেলার অন্যান্য ইটভাটাগুলোতেও অভিযান চালানো হবে। অবৈধভাবে চলছে এমন ইটভাটায় জরিমানা করা হচ্ছে। এছাড়া প্রয়োজনে এগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।
এ সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের পরিদর্শক মাহবুবুল ইসলাম, মো. রুকন মিয়াসহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর আরো উল্লেখ করেছে যে, ল্যাভরভ এবং রুবিও ইউক্রেন ইস্যুতে আলোচনাকারী দল গঠনের পাশাপাশি ভূ-রাজনৈতিক স্বার্থে ভবিষ্যত সহযোগিতার বিষয়ে সম্মত হয়েছেন।