কলমাকান্দায় দিনব্যাপী জাতীয় হাজং সম্মেলন
সংগৃহীত
নেত্রকোনার কলমাকান্দায় দিনব্যাপী জাতীয় হাজং সম্মেলন হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার লেংগুরা ইউনিয়নের গোপালবাড়ি চেংনী গ্রামে এ সম্মেলনের উদ্বোধন করেন হাজংমাতা রাশিমণি কল্যাণ পরিষদের সভাপতি মতিলাল হাজং।
উদ্বোধনের পর হাজং মাতা রাশিমণি স্মৃতি সৌধ নির্মাণের জন্য খুশী কবীর ও ধান গবেষণায় অবদানের জন্য সেন্টু হাজংকে সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভায় জাতীয় হাজং সংগঠনের সভাপতি আশিষ হাজংয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পল্টন হাজংয়ের সঞ্চালনায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা অখিল হাজং, এনজিও কর্মকর্তা প্রফুল্ল হাজং, ট্রাস্ট্রি স্বপন হাজং, বিপুল হাজং, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফরিদ হাজং, শিক্ষক হরিদাস হাজং, সিনিয়র সাংবাদিক মো. ফখরুল আলম খসরু, মনেশ গোস্বামী, চিত্রশিল্পী রুপক হাজং।
আলোচনা সভা শেষে বিভিন্ন এলাকা থেকে আগত হাজং শিল্পীরা নিজেদের কৃষ্টি তুলে ধরে নৃত্য ও গান পরিবেশন করেন৷