কামারখন্দে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

কামারখন্দে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

প্রতিকি ছবি

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৭০ বছর। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার হালুয়াকান্দি নয়াপাড়া কবরস্থান এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানান, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় বৃষ্টি থাকায় রেললাইনের আশপাশে লোকজনের উপস্থিতি কম ছিল।

বৃষ্টি থামার পর স্থানীয়রা রেললাইনে খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি জানান, মরদেহটি খণ্ডবিখণ্ড হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।