সুনামগঞ্জে বিএনপির ১৬ ইউনিটে আহ্বায়ক কমিটি ঘোষণা

সুনামগঞ্জে বিএনপির ১৬ ইউনিটে আহ্বায়ক কমিটি ঘোষণা

ফাইল ছবি

সুনামগঞ্জে ১৬ ইউনিটে বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পুরান বাস-স্টেশনের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলন ও সাক্ষরক্ষমতাপ্রাপ্ত সদস্য এডভোকেট মো. আব্দুল হক।

দলীয় সূত্র জানায়, জেলার ১২টি উপজেলা ও ৪টি পৌরসভায় স্বাক্ষরক্ষমতা সম্পন্ন আহবায়ক, প্রথম যুগ্ম আহবায়ক ও যুগ্ম আহবায়কের তালিকা প্রকাশ করে জেলা বিএনপি। এর আগে ওইসব পদের জন্য জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়। 
দলীয় সূত্র জানায়, সুনামগঞ্জ সদর উপজেলা আহবায়ক পদে ফারুক আহমদ লিলু ও প্রথম যুগ্ম আহবায়ক  পদে আব্দুর রহিমকে দায়িত্ব পেয়েছেন।
এদিকে, সুনামগঞ্জ পৌর কমিটির আহবায়ক  হয়েছেন জেলা বিএনপি সাবেক অর্থ সম্পাদক সাইফুল হাসান জুনেদ ও প্রথম যুগ্ম আহবায়কের দায়িত্ব পেয়েছেন মুর্শেদ আলম।
অপরদিকে, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক পদে রাজু আহমদ ও প্রথম  যুগ্ম আহবায়ক  পদে আশিকুর রহমান আশিক দায়িত্ব পেয়েছেন।
ছাতক উপজেলা বিএনপির আহবায়ক  পদে ফরিদ আহমদ ও প্রথম যুগ্ম আহবায়ক  পদ্ব ফয়জুল করিম বকুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। 
এদিকে, ছাতক পৌর বিএনপির আহবায়ক হয়েছেন শামসুর রহমান শামসু, প্রথম যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন ও যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পেয়েছেন সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন।
অপরদিকে, দোয়ারাবাজার বিএনপির আহবায়ক পদে আলতাফুর রহমান খসরু ও প্রথম যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছ।
ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক  পদে লিয়াকত আলী ও প্রথম যুগ্ম আহবায়ক  পদে দায়িত্ব পেয়েছেন আব্দুল হক। 
মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক পদে আবে হায়াত ও প্রথম যুগ্ম আহবায়ক পদে আব্দুল কাইয়ুম মজনু দায়িত্ব পেয়েছেন। তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক পদে বাদল মিয়া ও প্রথম যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পেয়েছেন জুনাব আলী। জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক পদে আহবায়ক শফিকুর রহমান ও প্রথম যুগ্ম আহবায়ক পদে আব্দুল মালিক দায়িত্ব পেয়েছেন। শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন ও প্রথম যুগ্ম আহবায়ক পদে রাখা হয়েছে রওশন খান সাগরকে। জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক পদে আবু হুরায়রা ছাদ ও প্রথম যুগ্ম আহবায়ক  পদে দায়িত্ব পেয়েছেন জামাল উদ্দিন। জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক  পদে সালাহ উদ্দিন মিঠু ও প্রথম যুগ্ম আহবায়ক  পদে দায়িত্ব পেয়েছেন এমএ মতিন। দিরাই উপজেলা বিএনপির আহবায়ক  প্পদ্ব মো. আমির হোসেন ও প্রথম যুগ্ম আহবায়ক পদে মঈন উদ্দিন চৌধুরী মাসুক দায়িত্ব পেয়েছেন। দিরাই পৌর বিএনপির আহবায়ক হয়েছেন  মিজানুর রহমান ও প্রথম যুগ্ম আহবায়কের দায়িত্ব পেয়েছেন এডভোকেট ইকবাল হোসেন। শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক  পদে সিরাজুল ইসলাম ও প্রথম যুগ্ম আহবায়ক পদে আব্দুল আওয়াল দায়িত্ব পেয়েছেন। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুনাজ্জির হোসেন সুজন কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছেন।