পল্টনে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

পল্টনে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

সংগৃহীত

রাজধানীর পুরানা পল্টনে জামান টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণ ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, পল্টন জামান টাওয়ারের ৪র্থ ও ৫ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারা আজ ৫টা ৩৫ মিনিটে খবর পায়। প্রথম ইউনিট পৌঁছায় ৫টা ৪০ মিনিটে।

এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ১৪টি ইউনিট কাজ করছে। ভবনটি থেকে দুজন পুরুষকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

এই ভবনে গণঅধিকার পরিষদের প্রধান কার্যালয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস রয়েছে।