পদ্মায় ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বেলাসদর থানার বাখরআলী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো— বাখরআলী গ্রামের মোঃ জোহর আলীর মেয়ে মোছাঃ জেসমিন (৭) এবং চকপাড়া গ্রামের মৃত কাজলের মেয়ে মোছাঃ ইসরাত খাতুন (৮)। তারা উভয়েই চর বাগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।