কুড়িগ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২ মাদক কারবারি আটক
ছবিঃ সংগৃহীত।
কুড়িগ্রামের রাজারহাটে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৯শ ২১ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার ভোররাতে জেলার রাজারহাট উপজেলার নাজিখান ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের বাছড়া মন্ডলপাড়া ও গকুলা এলাকা থেকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আকটকৃতর হলেন বাছড়া মন্ডলপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে গণি মিয়া ও গকুলা গ্রামের মৃত আফসার আলী ছেলে শরিফুল ইসলাম। জানা যায়, রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ অভিযানে বাছড়া মন্ডলপাড়া ও গকুলা এলাকা থেকে তাদেরকে নিজ বাড়ি থেকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।
এসময় তাদের কাছে ৯শ ২১ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে আটককৃত দুইজনকে রাজারহাট থানায় সোপর্দ করা হয়।
এ ব্যাপারে রাজারহাট থানার ওসি মো: সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বিকেলে আসমাীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।