গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ ১ নারী কারবারি গ্রেফতার
প্রতিকী ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই কেজি গাঁজাসহ ববিতা খাতুন (৩৪) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার শ্রীপতিপুর মাস্টারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ববিতা খাতুন ওই এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী।
এসব তথ্য নিশ্চিত করেন গাইবান্ধার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ্ নেওয়াজ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ববিতা খাতুনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘরের খাটের নিচে প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে দুই কেজি গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।
উপ-পরিচালক মো. শাহ্ নেওয়াজ বলেন, আসামি ববিতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়েছে।