ইসলামী ব্যাংক যশোর জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত
সংগৃহীত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির যশোর অঞ্চলের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি যশোর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
এমডি মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিএমডি মো. মাকসুদুর রহমান ও ডেভেলপমেন্ট উইং প্রধান একেএম মাহবুব মোরশেদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ব্যাংকের যশোর অঞ্চলের প্রধান মো. শফিউল আজম, ইভিপি মোহাম্মদ রেজাউল করিম ও আবুল লাইছ মোহাম্মদ খালেদ। সম্মেলনে যশোর অঞ্চলের সব শাখা প্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীরা অংশগ্রহণ করেন।