চবি উত্তরণের সভাপতি সবুজ, সম্পাদক সজিব

চবি উত্তরণের সভাপতি সবুজ, সম্পাদক সজিব

সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’ এর ২০২৫-২৬ সেশনের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সবুজ আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সজিব মাহমুদ।

সোমবার (৩ মার্চ) বিকেল ৩টায় উত্তরণের প্রধান উপদেষ্টা এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন, সহ-সভাপতি ওবায়দুর রহমান তারিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক রিফাত খান শিশির, মাহি মোস্তফা নাহিন, সাংগঠনিক সম্পাদক সবুজ বেপারি, তানিয়া আক্তার মাহি, এমএইচ মহসিন, অর্থ সম্পাদক এমএন উল্লাস, সহ-অর্থ সম্পাদক সুমাইয়া আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম রাব্বি, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন সাকিব ও হাবিবুর রহমান সুমন।

কমিটিতে আরো আছেন, প্রোগ্রাম বিষয়ক সম্পাদক সাখাওয়াত উল্লাহ রোহান, ইফতার ও সাহরি বিষয়ক সম্পাদক মাসুদ মন্ডল, ব্লাড ব্যাংক সমন্বয়ক হোসাইন মাহমুদ, শিক্ষাবৃত্তি সম্পাদক গিয়াসউদ্দিন রক্সি, মানসিক স্বাস্থ্যসেবক বিষয়ক সম্পাদক মাহিন সরকার, টিউশন সেবা সম্পাদক মুজাহিদুজ্জামান রাকিব ও  আইসিটি সম্পাদক ফরহাদ বিন হাশেম। 

হল প্রতিনিধির মধ্যে রয়েছেন- আলিমুল শামীম (আলাওল হল), গোলাম মুক্তাদির (শহিদ আব্দুর রব হল), সুমাইয়া মাহি (দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল) এবং অজিফা আক্তার মীম (প্রীতিলতা হল)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন- নাজমুস সাকিব হৃদয়, পুষ্পিতা নুর, উম্মে হাবিবা, এম. মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান সুমন, নিয়াজ মাখদুম, ফুয়াদ হাসান, জয় প্রকাশ মন্ডল, শারমিন আক্তার এবং মাহমুদা আক্তার।