খুলনা আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. মো: উবায়দুল্লাহ ইবনে আলী
ছবি: প্রতিনিধি
যশোর প্রতিনিধি: আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ খুলনায় অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন অধ্যাপক ডা. মো: উবায়দুল্লাহ ইবনে আলী।
০৫ মার্চ বুধবার ২০২৫ সকালে নব নিযুক্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন ফিজিওলজি বিভাগের স্বনামধন্য শিক্ষক ডা. মো: উবায়দুল্লাহ ইবনে আলী।
তিনি পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে সদ্য অবসরে গেছেন।
যোগদানকালে নয়া অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: আশফাকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আদ্-দ্বীন হাসপাতাল সমূহ ও নার্সিং এর মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন।
উপাধ্যক্ষ ডা. মোঃ এহসানুল ইসলামসহ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে নতুন অধ্যক্ষকে স্বাগত জানান।