রমজান মাসেও বাংলাদেশে বর্ডারে মুসলমানরা গুলির আতঙ্কে আছে... ডা.তাহের
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন,
পবিত্র রমজান মাসে ও বাংলাদেশের বর্ডারে মুসলমানরা গুলির আতঙ্কে আছে।
ডা.তাহের আরো বলেন,মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের ব্যক্তিগত আমলকে আরো সুন্দর করতে হবে।জেলার প্রতিটি পাড়া মহল্লায় ইসলামের সুমহান বানী পৌঁছে দিতে হবে।সাধারণ মানুষের বিপদে আপদে পাশে থাকতে হবে।কুরআনের সমাজ কায়েম জন্য কাজ করতে হবে।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাবেক দক্ষিন জেলা আমীর আব্দুস সাত্তার,
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী,মাহফুজুর রহমান,
জেলা সেক্রেটারী ড.সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকি,জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক শফিকুল আলম হেলাল,মিজানুর রহমান,মাওলানা ইব্রাহীম,বেলাল হোসাইন,ছাত্রশিবিরের কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি মহিউদ্দিন রনি,জেলা সেক্রেটারী জাহিদুল ইসলাম চৌধুরী।