রাজধানীর ভাষানটেকে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর ভাষানটেকে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ছবি : প্রতীকি

রাজধানীর ভাষানটেক এলাকায় বি আর বি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। 

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করতে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহত হয়েছে বলে এমন কোনও সংবাদ এখনও আসেনি।