মিরসরাইয়ে ইউপি চেয়ারম্যান আবুল কাশেম গ্রেফতার
সংগৃহীত
মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) ভোরে চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবুল কাশেম মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা এলাকার মৃত হাজী মনির আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দু’টি মামলা রয়েছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেমের বিরুদ্ধে মিরসরাই থানায় দু’টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে খুলশী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। একই দিন তাকে আদালতে পাঠানো হয়।