ভুল অভিযোগে র‍্যাবের হেনস্তায় কুবি শিক্ষার্থী

ভুল অভিযোগে র‍্যাবের হেনস্তায় কুবি শিক্ষার্থী

হান্নান রহিম

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ও থিয়েটার কুবির সাধারণ সম্পাদক হান্নান রহিমকে র‍্যাব-১১ উঠিয়ে নিয়েছে। তিনি গত ২৪ ঘন্টায় হিজবুত তাহরীরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সরব ছিলেন। পরে কুমিল্লা কোতোয়ালি থানায় তাকে হস্তান্তর করলে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ির চাঙ্গীনির মেস থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

হিজবুত তাহারীরের বিরোধীতা করে হান্নান তার ফেসবুকে লিখেন, "হিজ*বুত তাহ*রীর লীগ", "হিজ*বুত তাহ*রীর কে প্রতিহত করুন। কাউকে জানা থাকলে প্রশাসনকে তালিকা দিয়ে সহযোগীতা করুন।"

কুমিল্লা কোতোয়ালি থানায় কথা বলে জানা গেছে, "ভুল অভিযোগের ভিত্তিতে তাঁকে তুলে আনে র‍্যাব-১১। আমাদের হস্তান্তর করা হলে।আমরা জিজ্ঞাসাবাদ করে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে হস্তান্তর করি।"

এই বিষয়ে র‍্যাব-১১ কথা বলে জানা গেছে, "তাঁকে হিজবুত তাহরীর সন্দেহে তুলে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের করা হবে এবং ১০-১২ জনের একটা লিস্ট আছে যাদের আজকালের মধ্যে তুলে নেওয়া হবে"