শাবিপ্রবিতে র‍্যাগিংয়ের বিরুদ্ধে সতর্কতা

শাবিপ্রবিতে র‍্যাগিংয়ের বিরুদ্ধে সতর্কতা

ফাইল ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম বর্ষের নবীনবরণ বৃহস্পতিবার (১৮ জুন) অনুষ্ঠিত হবে। এরআগে শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের বিষয়ে সতর্ক করতে বিভাগ ও ইনস্টিটিউটকে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৭ জুন) রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির সই করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, র‍্যাগিং একটি ফৌজদারি অপরাধ, ফলে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাহিরে র‍্যাগিং থেকে বিরত থাকার বিষয়ে সচেতন থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হলো এবং সব বিভাগ/ইনস্টিটিউট প্রধানদেরকে উক্ত বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার জন্য অনুরোধ করা হলো।

১৮ জুন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠান। ২১ জুন থেকে শুরু হবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস।