ইফতারে রাখতে পারেন সাবুদানার শরবত

ইফতারে রাখতে পারেন সাবুদানার শরবত

ছবিঃ সংগৃহীত।

রোজার ক্লান্তি দূর করতে ও পানির চাহিদা মেটাতে ইফতারে পানিজাতীয় খাবারের বিকল্প নেই। ইফতারে বানিয়ে ফেলতে পারেন সাবুদানার শরবত। প্রাণ জুড়ানো এই শরবত কীভাবে বানাবেন জেনে নিন। 

শরবতে দেওয়া জেলি বানাতে চুলায় পানি বসান ৩০০ মিলি বা এক কাপের একটু বেশি। বলক চলে আসলে স্ট্রবেরি ফ্লেভারের একটি প্যাকেট জেলির গুঁড়া দিয়ে দিন। মাঝারি আঁচে দুই থেকে তিন মিনিট রাখুন চুলায়। এরপর নামিয়ে হিট প্রুফ বাটিতে ঢেলে নিন। রুমের তাপমাত্রায় আসার পর ফ্রিজে রেখে দিন বাটি। ঠান্ডা হলে এটি জেলির আকারে কেটে নিতে হবে।

চুলায় পানি বসিয়ে দিন। গরম হয়ে গেলে এক কাপ সাবুদানা দিন। মাঝারি আঁচে ১০ থেকে ১২ মিনিট সেদ্ধ করুন। সাবুদানাগুলো স্বচ্ছ দেখা গেলে নামিয়ে ছেঁকে নিন। ছাঁকনিতে থাকা অবস্থাতেই ঠান্ডা পানি ঢেলে ধুয়ে নিন।

একটি বাটিতে পর্যাপ্ত পানি নিয়ে ২ চা চামচ তোকমা ভিজিয়ে রাখুন। ১ লিটার দুধ জ্বাল দিয়ে ঠান্ডা করে নিন। দুধের সঙ্গে মেশান স্বাদ মতো রুহ আফজা ও চিনি। সাবুদানা ও তোকমা মিশিয়ে ফ্রিজে রেখে দিন শরবত। পরিবেশনের আগে বের জেলির টুকরা দিয়ে দিন।