খাগড়াছড়িতে বালির স্তূপ থেকে কিশোরের লাশ উদ্ধার
ছবি : প্রতীকি
খাগড়াছড়ির পৌরসভার ৯নং ওয়ার্ডের অপর্ণা চৌধুরী পাড়ার অংশা মারমার বাড়ির উঠানের বালির স্তূপ থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। অংসার বাড়িতে কাজ করতো ওই কিশোর। তার নাম থৈঅংপ্রু মারমা (১২)। বাবার নাম থঅংগ্য মারমা। নিহত কিশোরের বাড়ি গুইমারা উপজেলার ৮নং ওয়ার্ডের দেওয়ান পাড়ায়।
খাগড়াছড়ি সদর থানার ওসি বাতেন মৃধা জানান, এক কিশোরের লাশ উদ্ধার করেছি। লাশ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ময়নাতদন্তের পর মারা যাওয়ার কারণ সম্পর্কে জানা যাবে।