বেলকুচিতে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে সাজা
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অবৈধভাবে মজুদ করা ১৭৪৪ লিটার ডিজেল জব্দ ও ব্যবসায়ীকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার শেরনগর বাজারে এ অভিযান চালানো হয়।
বেলকুচি থানার ওসি ইমাম জাফর বলেন, ‘অবৈধভাবে ডিজেল মজুদ করায় শেরনগর বাজারের ব্যবসায়ী রবিউল ইসলামের দোকানে অভিযান চালানো হয়। এসময় ১৭৪৪ লিটার ডিজেল জব্দ করে ডিলারের কাছে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
’
তিনি আরো বলেন, ‘ব্যবসায়ী রবিউল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে তিন দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।’