গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলছাত্র নিহত

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলছাত্র নিহত

প্রতিকী ছবি

রাজশাহীতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় পুঠিয়া উপজেলার বিজিবি চেকপোস্ট বড়ধাদাশ এলাকায় এ ঘটনা ঘটে।

আরএমপির বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম মো. আলিফ (১৮)। সে চেকপোস্ট এলাকার আব্দুল খালেকের ছেলে ও পুঠিয়ার বেলপুকুর ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

বেলপুকুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, চেকপোস্ট সংলগ্ন বড়ধাদাশের রাস্তায় গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন আলিফ। এ সময় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।