ময়মনসিংহে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের সংর্ঘষে নিহত ১
ছবি : প্রতীকি
ময়মনসিংহ গফরগাঁও উপজেলার পাগলা খানা এলাকায় নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মেহেদি হাসান রাকিব নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো একজন। গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে পাগলা থানা এলাকার তললী গ্রামে এ ঘটনা ঘটে।
মেহেদি হাসান রাকিব (২৫) ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, স্থানীয় ইয়াসিন ও মেহেদি হাসান রাকিবের সাথে বালু তোলা নিয়ে বিরোধ চলছিল। গেল সোমবার রাত ১০টার দিকে দু’পক্ষ বালু তোলা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় মেহেদি হাসান রাকিবকে ইয়াসিনের পক্ষের লোকজন পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছে। তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ যুবকের নাম জানা যায়নি। তবে, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানে হয়েছে।
ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সূত্র : ইউএনবি