নিয়োগ দেবে ডাক জীবন বীমা
ফাইল ছবি।
বাংলাদেশ ডাক বিভাগের ডাক জীবন বীমার জেনারেল ম্যানেজারের কার্যালয়ে ০৯টি পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৮ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ডাক জীবন বীমা, পূর্বাঞ্চল, ঢাকা
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান
বয়স: ০১ মার্চ ২০২৫ তারিখে ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি/সমমান/জন্মনিবন্ধন/এনআইডি কার্ডের তারিখ বিবেচিত হবে।
আবেদনের নিয়ম: আগ্রহীরা ডাক জীবন বীমা, পূর্বাঞ্চল, ঢাকা এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৬ নং পদের জন্য ১১২ টাকা, ৭-৯ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন শুরু: ১৯ মার্চ ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ০৮ এপ্রিল ২০২৫ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সূত্র: যুগান্তর, ১৮ মার্চ ২০২৫