গাইবান্ধায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

গাইবান্ধায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতিকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির পাশে খেলা অবস্থায় পুকুরে পড়ে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের নাহিদ মিয়ার ছেলে মোমিন মিয়া (৫) এবং মাইদুল ইসলামের ছেলে মোরছালিন মিয়া (৬)।

স্থানীয়রা জানান, সকালের দিকে বাড়ির পাশে খেলা করছিল ওই দুই শিশু। এরই মধ্যে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় তারা। খবর পেয়ে স্বজনরা তাদের মরদেহ উদ্ধার করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।