আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি
সংগৃহীত
আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ, খুলনাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি অধ্যক্ষসহ বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম- আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ, বয়রা, খুলনা
পদের নাম- অধ্যক্ষ
আবেদন যোগ্যতা- বিএমএন্ডডিসি কর্তৃক নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য
পদের নাম- অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক
বিভাগের নাম- অবস অ্যান্ড গাইনি, পেডিয়াট্রিক্স, বায়োকেমিস্ট্রি, মনোরোগ, কার্ডিওলজি, চক্ষু, মাইক্রোবায়োলজি, আর্থোপেডিক্স, প্যাথলজি, এনাটমি, নাক-কান-গলা, ফিজিওলজি, সার্জারি, ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন
নিয়োগের ক্ষেত্রে বিএমএন্ডডিসি ও বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করা হবে।
বেতন ও সুযোগ সুবিধা- প্রতিষ্ঠানের নির্ধারিত কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীগণকে খামের উপর পদ ও বিভাগের নাম উল্লেখপূর্বক সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, আবেদন পত্র, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতার সনদপত্রের ফটোকপিসহ ২ এপ্রিল ২০২৫ এর মধ্যে মানব সম্পদ বিভাগ, আদ-দ্বীন ফাউন্ডেশন, কর্পোরেট অফিস (৬ষ্ট তলা), ২ বড় মগবাজার, ঢাকায় প্রেরণ করতে হবে।