হবিগঞ্জ শহরে ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ

হবিগঞ্জ শহরে ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ

ছবি : প্রতীকি

হবিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মুহিদ চৌধুরীকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। মুহিদ জেলা সদরে ইনাতাবাদ এলাকার কাইয়ুম চৌধুরীর ছেলে।

গতকাল শনিবার সন্ধ্যায় ওই ছাত্রলীগ নেতা ইনাতাবাদ এলাকায় ঘুরাফেরা করছিলেন। এ সময় একদল যুবক তাকে আটক করে মারধর করেন। পরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ তথ্য নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর জানান, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার অভিযোগে একটি মামলায় মুহিদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।