খুলনায় অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার

খুলনায় অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার

ছবি : প্রতীকি

খুলনার তেরখাদা উপজেলা সদরের রামমাঝি এলাকার নড়াইল-তেরখাদা সড়কের পাশে কলা বাগান থেকে অজ্ঞাত পরিচয় মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী ৩০ থেকে ৩২ বছর বয়সী হতে পারে।

তেরখাদার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান এ খবর নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তেরখাদা সদরের রামমাঝি এলাকার একটি কলাবাগন থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলটি নড়াইল-তেরখাদার সীমান্তবর্তী এলাকা। প্রাথমিকভাবে ধারণা করছি নড়াইল জেলার কোথাও হত্যাকাণ্ডের পর নিহতের লাশ খুলনার তেরখাদা থানার মধ্যে ফেলে গেছে দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন। থানায় নিয়ে নিহতের ফিঙ্গার প্রিন্ট পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে। এরপর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।