করোনায় মৃত্যু ছাড়াল ১৫ লাখ ২৪ হাজার
করোনাভাইরাসের প্রতীকী ছবি
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে থমকে আছে গোটা বিশ্ব। এই ভাইরাসে প্রতিদিন আক্রান্ত হচ্ছে লাখের বেশি মানুষ আর মৃত্যুর কোলে ঢলে পড়ছে কয়েক হাজার মানুষ। দিন দিন আরও প্রকোট আকার ধারণ করা এই ভাইরাসে মৃতের সংখ্যাও বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ।শীতের মৌসুমে মৃত্যূ ও আক্রান্তের সংখ্যা বাড়ছে সমান তালে।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৬২ লাখ ২৪ হাজার ৩৫৮ জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ২৪ হাজার ২৬১ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৫৮ লাখ ৮ হাজার ২৯২ জন।
পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। সংক্রমণে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতে। তৃতীয় অবস্থানে থাকলেও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। চতুর্থ অবস্থানে আছে।পঞ্চম স্থানে অছে ফ্রান্সে।