মৃত্যু

পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ

পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ

পাবনার ভাঙ্গুড়ায় একটি বেসরকারি হাসপাতালে সন্তান প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু হয়েছে। সময়মতো চিকিৎসক না পাওয়া এবং সিজারিয়ান অস্ত্রোপচারে বিলম্বসহ চিকিৎসা অবহেলার অভিযোগ তুলেছেন পৃথক দুটি পরিবারের স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অবহেলার অভিযোগ অস্বীকার করেছে।

 

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক

সিনিয়র সাংবাদিক ও ভয়েস অফ আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান।

জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

​জয়পুরহাট সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুই চাচাতো ভাইয়ের মারামারির পর একজনের মৃত্যু

দুই চাচাতো ভাইয়ের মারামারির পর একজনের মৃত্যু

রাজশাহীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে মো. জিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর জিয়ার অন্য ভাইদের মারধরে গুরুতর আহত হয়েছেন তার চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।

৫ মাস পর প্রসূতির মৃত্যু, ৫৫ হাজার টাকায় আগেই আপস

৫ মাস পর প্রসূতির মৃত্যু, ৫৫ হাজার টাকায় আগেই আপস

ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগের পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় বিথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে হাসপাতাল কর্তৃপক্ষ তার স্বামী রাকিবুল ইসলামের সঙ্গে ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তার বিনিময়ে আপস করেন বলে একটি নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নথিতে ভবিষ্যতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা আর্থিক দাবি না করার কথা উল্লেখ রয়েছে।

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। চার বছর বয়সী ছোটভাই আরাফাতকে ধরতে গিয়ে ছয় বছর বয়সী মুয়াজও বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা যায়। এসময় দুই ছেলেকে বাঁচাতে গিয়ে মা পান্না আক্তার আহত হয়েছেন। 

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৪

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। এছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন। চলতি বছর এটাই একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড।