ববি ভিসির নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা

ববি ভিসির নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা

ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিনের নাম ও ছবি ব্যবহার করে খোলা দুইটি হোয়াটস এ্যাকাউন্ট থেকে বিভিন্ন মানুষকে বিভ্রান্তিমুলক বার্তা প্রেরন করা হচ্ছে। 

বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে বলে বিষ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. ফয়সাল মাহমুদ জানিয়েছেন। 

এ ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সোনিয়া খান বলেন, শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভিসিদের নম্বর দিয়ে এভাবে বিভ্রান্তিমুলক বার্তা পাঠানো হচ্ছে। 

তিনি আরও বলেন, আমরা বিষয়টি পুলিশকে অবহিত করেছি।