স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের আলোচনা সভা

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের আলোচনা সভা

ছবি: প্রতিনিধি

যশোর প্রতিনিধি: মহান স্বাধীনতার ৫৫তম দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করেছে যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট। কর্মসূচিতে মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।  

২৬ মার্চ ২০২৫ বুধবার সকালে মেডিকেল কলেজের ডা. মো: সালাহ্ উদ্দিন খান লেকচার থিয়েটারে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ও মূখ্য আলোচক ছিলেন মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির।

বিশেষ অতিথির বক্তৃতা করেন মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও ডিও কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মো: গিয়াস উদ্দিন, ৫শ’ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: ইমদাদুল হক, ও আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. ফিরোজা বেগম। সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. সন্জয় সাহা। আরও বক্তব্য রাখেন বায়োকেমেস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মারুফা আখতার ও এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো: মোয়াজ্জেম হোসেন।

বক্তারা বলেন, ৪৭,৭১ এর পর ২৪ এর জুলাইয়ে আমাদের সন্তানদের আন্দোলনটা যেনো শেষ আন্দোলন হয়। আমাদের আর কত রক্ত দিতে হবে একটি রাষ্ট্র গঠন করতে। দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত আর কত বলতে হবে?

১ম বর্ষের ছাত্রী নাঈমা আহমেদ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য প্রদান করেন। সঞ্চালনা করেন ৪র্থ বর্ষের ছাত্রী শমন্তি শারমিন দোলা ও ৩য় বর্ষের স্মরনিকা বিশ্বাস।
অনুষ্ঠানে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এছাড়া দেশের গান পরিবেশন করেন ৩য় বর্ষের অতশী রায়।