গাইবান্ধায় ইয়াবাসহ একজন গ্রেফতার

গাইবান্ধায় ইয়াবাসহ একজন গ্রেফতার

ছবি : প্রতীকি

গাইবান্ধার সাদুল্লাপুর থেকে শাহনাজ বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার সকালে শাহনাজ বেগমকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেফতার শাহনাজ ধাপেরহাট ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে ধাপেরহাট ইউনিয়নের মোংলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাদুল্লাপুর থানার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় তার বাড়ি থেকে ১৮ পিস ইয়াবাসহ শাহনাজকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।