টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

ছবিঃ সংগৃহীত

সীমান্তবর্তী এলাকায় মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে কক্সবাজার জেলার টেকনাফে নাফ নদীর পাড়ে। 

জানা গেছে, আহত যুবকের নাম মো. ফিরোজ (৩০)। তিনি টেকনাফ হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের আমতলী গ্রামের আলী আহমেদের ছেলে। 

রোববার (৬ এপ্রিল) বিষয়টি জানিয়েছেন হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু।

আহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, রোববার দুপুরের দিকে ফিরোজ জাল নিয়ে নাফ নদীর হোয়াইক্যং তোতার দ্বীপে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে গেলে সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি জানান, খবর পেয়ে লোকজন তাকে উদ্ধার করে কুতুপালংয়ের এক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে।