দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৯৬৭ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৬১ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৮৫ হাজার ৯৬৫ জন। এদিন সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৮৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ১০ হাজার ৪৫২ জন।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার (৯ ডিসেম্বর) দেশে আরও ২ হাজার ১৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২৪ জন।
এদিকে কোভিড-১৯ এর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেল পর্যন্ত বিশ্বে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯২ লাখ ২৭ হাজার এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৬১২ জনের। আর সুস্থ হয়েছেন ৪ কোটি ৭৯ লাখ ৮২ হাজার ১৯ জন।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে কোভিড-১৯ সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে মহামারি এ করোনাভাইরাস।