ডিএসইতে শেয়ার দর বাড়ার শীর্ষে হাইডেলবার্গ সিমেন্ট

ডিএসইতে শেয়ার দর বাড়ার শীর্ষে হাইডেলবার্গ সিমেন্ট

ফাইল ছবি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৬ থেকে ১০ এপ্রিল) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্য সিমেন্ট খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (১২ এপ্রিল) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে হাইডেলবার্গ সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার দর বেড়েছে ২৬.৬১ শতাংশ। এর আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২১৪.৪০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে এ কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৭৩.৬০ টাকায়। এর ফলে হাইডেলবার্গ সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়ার ফান্ডের ২৩.৫৩ শতাংশ, এবিবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২০.০০ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ১৮.০৬ শতাংশ, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ানের ১৭.১৪ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ১৬.৩৩ শতাংশ, এমবি ফার্মার ১৪.৯১ শতাংশ, বিডি ল্যাম্পসের ১৭.৪০ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৪.০৫ ও জেএমআই সিরিঞ্জের ১৩.৬১ শতাংশ শেয়ার দর বেড়েছে।