দেশে করোনায় আরও ১৯ জনের মৃত্যু
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৯৮৬ জন। এছাড়া ভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৮৪ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৮৭ হাজার ৮৪৯ জন। এদিন সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন।
শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দেশে ৩৭ জনের মৃত্যু হয়। এদিন আরও ১ হাজার ৮৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়।
এদিকে কোভিড-১৯ পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৭ লাখ ১১ হাজার ৩৬৮ জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ২৪৭ জনের। আর সুস্থ হয়েছেন ৪ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৫৫৮ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে কোভিড-১৯ সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি এ ভাইরাস।