যশোর রেলওয়ে জংশনে ট্রেন লাইনচ্যূত, রেলযোগাযোগ সাময়িক বিচ্ছিন্ন

যশোর রেলওয়ে জংশনে ট্রেন লাইনচ্যূত, রেলযোগাযোগ সাময়িক বিচ্ছিন্ন

ছবি: সংগৃহিত

যশোর প্রতিনিধি: যশোর রেলওয়ে স্টেশনে মংলাগামী কমিউটার ট্রেন লাইনচ্যূত হয়ে খুলনার সাথে খুলনার রেল যোগাযোগ সাময়িক বিচ্ছিন্ন হয়ে যায়। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্র্রেনটি যশোর রেলওয়ে জংশনে প্রবেশ মুখে লাইনচ্যূত হয়। পরে দ্বিতীয় লাইন দিয়ে বিকল্প ব্যবস্থায় রেলযোগাযোগ স্বাভাবিক করা হয়।

যশোর রেলওয়ে জংশন সূত্র জানিয়েছে, বেতনা এক্সপ্রেস ট্রেনটি জংশনের প্রবেশমুখে লাইনচ্যূত হয়। এর শেষ বগিটি লাইন থেকে পড়ে যাওয়ায় সেটিকে

বিচ্ছিন্ন করে বাকী বগিগুলো নিয়ে ট্রেনটি সাড়ে ১১টার দিকে মংলার উদ্দেশ্যে ছেড়ে যায়। যশোর রেল স্টেশনে বেনাপোল  থেকে মংলার উদ্দেশ্যে  ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস লাইনচ্যুতের দেড় ঘন্টা পর খুলনার সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ১১:৪৪ মিনিটে যশোর রেল স্টেশন থেকে লাইনচ্যুত হওয়া বেতনা এক্সপ্রেসটি মংলার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হোসেন।

এর আগে আজ সকাল দশটা বিশ মিনিটে ট্রেনটি যশোর জংশনের এক নম্বর লাইনে লাইনচ্যুত হয়। এতে করে খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

 স্টেশন মাস্টার আয়নাল হোসেন জানান, উদ্ধারকারী দল কাজ শুরু করে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে স্পেশাল টিম কাজ করে। দেড় ঘন্টা পর বেদনা এক্সপ্রেস টি যশোর থেকে ছেড়ে যায় মংলার উদ্দেশ্যে।