জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার, আবেদন শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার, আবেদন শুরু

ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষের আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা দেবে। 

শিক্ষাসহায়তা ট্রাস্টের আওতায় ২০২৫ সালে ২০২৪-২৫ অর্থবছরে এ সহায়তা পাবেন শিক্ষার্থীরা। এ উপবৃত্তির আবেদন আজ মঙ্গলবার সকাল ৯টায় আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ মে পর্যন্ত। এ সংক্রান্ত নির্দেশনা জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ চিঠি প্রকাশ করা হয়েছে গত রবিবার। চিঠিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা ট্রাস্টের আওতায় ২০২৫ সালে ২০২৪-২৫ অর্থবছরে উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।

সরকারের শিক্ষাসহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে