অতিরিক্ত গরমে কয়েক উপায়ে খেতে পারেন শসা

অতিরিক্ত গরমে কয়েক উপায়ে খেতে পারেন শসা

ছবিঃ সংগৃহীত।

গরমকালে শরীর হাইড্রেটেড রাখতে বিশেষজ্ঞরা জলীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এ সময় তারা শসা খাওয়ার পরামর্শও দিয়ে থাকেন। কারণ এতে ৯০% পর্যন্ত পানি থাকে, যা শরীরের হাইড্রেশন ঠিক রাখে এবং স্বাদ ও স্বাস্থ্যের জন্যও দারুণ।

অনেকে শসা দিয়ে শুধু সালাদ বানিয়ে খান, অথচ আপনি চাইলে আরো অনেকভাবে শসা খেতে পারেন।

আজকের প্রতিবেদনে জানাব শসার ৫টি ভিন্ন ও মজাদার রেসিপি সম্পর্কে। চলুন, জেনে নেওয়া যাক।

১. শসার রায়তা

উপকরণ-

শসা, দই, কালো লবণ, ভাজা জিরা, ধনেপাতা।

বানানোর পদ্ধতি-

শসা কুঁচি করে পানি ঝরিয়ে নিন।

দইয়ের সঙ্গে শসা মিশিয়ে, ওপরে কালো লবণ, ভাজা জিরা ও ধনেপাতা ছড়িয়ে দিন। এবার ঠাণ্ডা ঠাণ্ডা রায়তা পরিবেশন করুন।

২. শসার ঠাণ্ডা স্যুপ

উপকরণ-

শসা, দই, পুদিনা পাতা, লেবুর রস, লবণ, গোলমরিচ।

বানানোর পদ্ধতি-

শসা, দই, পুদিনা পাতা ও লেবুর রস মিক্সিতে ব্লেন্ড করুন।

ঠাণ্ডা করে পরিবেশন করুন। এটি গরমের জন্য দারুণ পানীয়। এটি ফ্লু থেকে রক্ষা করে।

৩. শসার পরোটা

উপকরণ-

গমের আটা, কুঁচি করা শসা, কাঁচা মরিচ, ধনেপাতা, লবণ।

বানানোর পদ্ধতি-

কুঁচি করা শসা আটার সঙ্গে মেশান।

কাঁচা মরিচ, ধনেপাতা ও লবণ দিন। নরম করে আটা মাখুন এবং পরোটা বেলে তাওয়ায় সেঁকে নিন। কাঁচা আম ও পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করুন।

৪. শসার চাটনি

উপকরণ-

শসা, ধনেপাতা, কাঁচা মরিচ, আদা, লেবু, লবণ।

বানানোর পদ্ধতি-

শসা, ধনেপাতা, কাঁচা মরিচ, আদা, লেবু, লবণ মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। এই চাটনি পরোটা বা ভাতের সঙ্গে দারুণ লাগে।

৫. শসার টক-মিষ্টি সবজি

উপকরণ-

শসা, টমেটো, জিরা, হলুদ, ধনে গুঁড়া, লবণ, গুড় বা চিনি।

বানানোর পদ্ধতি-

শসা ছিলে টুকরো করে কেটে নিন। কড়াইতে জিরা, টমেটো ও মশলা ভেজে নিন। শসা দিয়ে রান্না করুন, একটু গুড় মেশান। ২-৪ মিনিট রান্না করুন। আপনার শসার টক-মিষ্টি সবজি তৈরি।