ওয়ার্ল্ড ভিশনে চাকরি, ছুটি সপ্তাহে ২দিন

ওয়ার্ল্ড ভিশনে চাকরি, ছুটি সপ্তাহে ২দিন

ছবি: সংগৃহীত

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির নেটওয়ার্ক অপারেশনস সেন্টার বিভাগ আইসিটি কোঅর্ডিনেটর পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২৭ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৩ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
পদের নাম: আইসিটি কোঅর্ডিনেটর 
বিভাগ: নেটওয়ার্ক অপারেশনস সেন্টার
পদসংখ্যা: ০১টি 

বিজ্ঞাপন


আরও পড়ুন

সুলতান’স ডাইনে চাকরি, চলছে অনলাইনে আবেদন 
চাকরি দিচ্ছে বাফুফে, সময় থাকতেই আবেদন করুন 
স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৪ মে পর্যন্ত
শিক্ষাগত যোগ্যতা: তথ্য প্রযুক্তি বা কম্পিউটার বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: আইটি কারিগরি সহায়তা প্রদানে দক্ষতা 
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৬ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: ৮০,০০০-৯০,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: সাপ্তাহিক ২দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ১টি উৎসব বোনাস প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদনের শেষ সময়: ০৩ মে ২০২৫