জাতীয় আইনগত সহায়তা দিবসে যশোরে র‌্যালি

জাতীয় আইনগত সহায়তা দিবসে যশোরে র‌্যালি

ছবি: সংগৃহিত

যশোর প্রতিনিধি: যশোরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল সোমবার জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জজকোর্ট প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়। বেলুন ও কবুতর উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, যশোর আদালতের কৌশুলী অ্যাডভোকেট মোহাইমিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোত্তর্জা ছোট, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

বাদ্যযন্ত্র বাজিয়ে র‌্যালিটি জজকোর্টের সামনে থেকে বের হয়।  শহরের গরীবশাহ হয়ে শিল্পকলা একাডেমীতে আসে। তারপর শিল্পকলা একাডেমীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলমের সভাপতিত্বে অতিথিরা বক্তব্য রাখেন।