পটুয়াখালীতে নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পটুয়াখালীতে নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রতিকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদী থেকে মধ্যবয়সী অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় উপজেলার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রামে বুড়ো জালিয়া সংলগ্ন নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই নারী সবুজ রংয়ের ব্লাউজ পরিহিত ছিল। এছাড়া তার শরীর অক্ষত অবস্থায় ছিল।জোয়ারের স্রোতে লাশটি ভেসে আসতে পারে বলে স্থানীয়দের ধারণা।  

পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাওসার গাজী বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। তবে ওই নারীর পরিচয় সনাক্ত করতে পারেনি কেউ।