যশোরে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে লিচু বিতরণ করলেন সদর উপজেলা ইউএনও
ছবি: সংগৃহিত
যশোর প্রতিনিধি: মাদ্রাসায় অধ্যয়নরত এতিম শিশু কিশোর শিক্ষার্থীদের মাঝে লিচু বিতরণ করেছেন যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
৪ মে রবিবার অফিসের কর্মচারীদের সাথে নিয়ে তিনি সদর উপজেলার তিনটি মাদ্রাসায় লিচু বিতরণ করেন।
উপজেলা পরিষদের নিজ বাসভবনে উৎপাদিত লিচু নিজেরা না খেয়ে মাদরাসার এতিম-অনাথদের দুঃখ, কষ্টের কথা ভেবে তিনি এই লিচু বিতরণ করেন। যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের সিঙ্গিয়া এতিমখানা ও বানিয়ারগাতি দাখিল মাদ্রাসায় প্রথমে লিচু বিতরণ করেন। এসময় তার সাথে শিক্ষক ও অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ঝুমঝুমপুর ফজলুল উলুম কওমী মাদ্রাসা ও এতিম খানায় যান এবং এতিম-অনাথ ছাত্রদের মাঝে লিচু বিতরণ করেন।
যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, মাদ্রাসায় অধ্যয়নরত এতিম-অনাথ ছাত্র/ছাত্রীরা সমাজে নানাভাবে অবহেলিত। তাই এদের কথা কথা মনে করে আমি তাদের মাঝে আমার বাসভবনে উৎপাদিত লিচু বিতরণ করেছি।